রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঢাকা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, সকালে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং আরও চারজন আহত হন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।