রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৬

অজ্ঞাত মহিলার মৃত্যু, ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহাসড়কে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালি উর্বি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভালুকা সরকারি হসপিটালে পাঠান। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।