মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩০

সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) জনাব, একে এম শহিদুর রহমান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
জনাব, একে এম শহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়ন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে বলে জানানো হয়। পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি আওতায় আনা হয়েছে।