শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩১

ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস।
আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং জনাব, তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।
এতে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।