শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২

জনসচেতনতায় ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোটারদের সচেতনতা বাড়াতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
আজ রবিবার সকালে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ট্রাকে ট্রাকে গান ও বার্তাবাহী প্রচার কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এন এম কায়সার।
এই কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও সচেতনতামূলক বার্তা। এতে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।