ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, নির্বাচনে ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে, বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার ঢাকা রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনাক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর (মিলিটারি অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল জনাব, দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধানের দিকনির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, সেনাবাহিনী ১০ হাজার ১৫২টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছেন। অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল তৈরি করেছে সেনাবাহিনী। নির্বাচনের পরে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, এটা একান্তই সরকারের সিদ্ধান্ত।