মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৯

অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা : আনসার মহাপরিচালক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কেউ যদি ভোটকেন্দ্রে অনিয়ম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আনসার সদস্যদের কেউ অনিয়মে জড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল জনাব, আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না।
আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।