শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন (আসন্ন ত্রয়োদশ) ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে নিম্নলিখিত মোবাইল নম্বর সমূহে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।
নম্বরগুলো হলো-01320037358, 01320037359, 01320037360। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।