মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইইউবিএটি’র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩৫ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটি’র পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।