মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৩

আবাসিক ভবনে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ঢাকা রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহত ৬ জনের মধ্যে দুইজন নারী ও একটি শিশু। নিহত অন্যদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে এবং সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।