ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পরিবহনের বাসের চাপায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে অটোরিকশার চালক সাজু মিয়া নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জনাব, আবু তাহের। তিনি বলেন, অটোরিকশাটি হাফিজপুর গ্রাম থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী পরিবহনের একটি বাস চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান, আর এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।