মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১

গ্যাসের দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাইপলাইনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে নিরবিচ্ছিন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ জনতা।
আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ.বি.এম.মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারী গাজী নিয়াজুল করিম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ প্রমুখ।