ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে অগ্নিদগ্ধ গৃহবধূ শিউলি বেগম (৪২) মৃত্যুবরণ করেছেন। ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারীর স্ত্রী শিউলি বেগম। গত রোববার রাত ৮টায় শহরের চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে শিউলির স্বামী এনায়েত ও তার মেয়ে পিংকিও আহত হন। গুরুতর অগ্নিদ্বগ্ধ শিউলিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান।