রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছেন পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা পল্লবী থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ.কে.এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।