শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৩

শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হচ্ছে, আর এ বই বিতরণ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায়।
বৃহস্পতিবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।