মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৩

ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম (৪৫) ও মেয়ে তানজিলা (১২) নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তায়। এ ঘটনায় ছেলে নুর ইসলামও (১৪) আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম ছিলেন অন্ধ।
তার দুই সন্তান ছেলে নুর ইসলাম ও মেয়ে তানজিলা সেখানকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
যখন দুর্ঘটনা ঘটে তখন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ইসলাম ও তার মেয়ে তানজিলাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।