রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৯

নকল স্ট্যাম্প জব্দ এবং দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কোটি টাকার বেশি মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে এই অভিযান চালান বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মহাম্মদ আবদুল বারিক।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) ও একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।