রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

গাঁজাসহ নারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছেন র‍্যাব। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাসিনা বেগম (৪৮), হেনা আক্তার (৩০) ও মোসা. রুবি (৩২)।
আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান চালায়। এ সময় তিন নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গাঁজার পাশাপাশি মাদক বিক্রির নগদ ৫৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি।