ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র টহল দল তাকে আটক করেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় টহল দলের সদস্যরা ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫)-কে আটক করেন। তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম অপু দাস।
আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মেহেদী ইমাম নিশ্চিত করেন।