বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

হত্যার ঘটনায় আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছেন র‍্যাব-১১। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি জনাব, গোলাম মোর্শেদ।
এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় এক অভিযানে মো. ফয়সাল (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করেন র‌্যাব। গ্রেফতারকৃত আসামি ফয়সাল উরফে বাদশা (৩০) মানিক মিয়ার ছেলে।
র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি জনাব, গোলাম মোর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে।