বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১০

বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকায়। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। এ সময় ভবনটির বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনার ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।