মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৩

মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিএমপি’র।

ডেইলি ক্রাইম বার্তা : পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বরিশাল নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত  হয়েছে ২১ ডিসেম্বর। সভার শুরুতেই সভাপতি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিএমপিতে কর্মরত পিআরএল গমনকারী কনস্টেবল মোঃ জাহাঙ্গীর হোসেন কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোঃ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব, মো: রিয়াজ হোসেন, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব, মোঃ আনিসুর রহমান সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”