বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা যাত্রাবাড়িতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
নিহত আশিষ মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে।
আশিষকে উদ্ধারকারী পথচারী আল আমিন জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ী আড়তের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থা পড়ে ছিল আশিষ।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল আমিন আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্ত বা ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।