ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ কয়েকজন জেলেকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।