সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৪

বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকায় বিতরণ করেছেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তার। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আহসান উল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
একই সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ অধিনায়ক মেজর জনাব, ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর জনাবা, অতসী দেবনাথ।