বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০

ব্যবসায়ীকে গুলি করে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাগর শেখ (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে খুলনার রূপসা সেতুর পূর্বপারের টোল প্লাজার কাছে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
খুলনার রূপসা থানা পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে মটরসাইকেল আরোহী কয়েকজন যুবক সাগরকে বাড়ি থেকে ডেকে এনে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাড়সড়কের ওপর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ সাগর মহাসড়কের উপর লুটিয়ে পড়ে।
পরে পথচারীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভগে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাগর গোপালগঞ্জের দত্তপাড়ার বাসিন্দা।
তিনি পেশায় একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।