ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকার ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক বাইজিদ আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম–মুয়াজ্জিনসহ কয়েক শতাধিক মুসুল্লি অংশ নেন। কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম ক্বারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো. হুমায়ুন কবির, মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান এবং স্টুডেন্ট অ্যালায়েন্সের সদস্য মুজাহিদ সিফাত ও আরিফুল ইসলাম প্রমুখ।