ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার পাচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামের এক কৃষক মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।