বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৬

তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেকারত্ব দূরীকরণে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উদ্যোগে তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে শেরপুর জেলা শহরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ-যুবকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ হাসান বাদল, আবুল কালাম আজাদ, জুবাইদুল ইসলাম, ক্লিনআপ শেরপুর জেলার সমন্বয়ক আল আমিন রাজু, সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আব্দুস সাত্তার রনি প্রমুখ।