শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৯

শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কাতারে দোয়া মাহফিলের আয়োজন করেছেন প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন, কাতার।
সাংবাদিক এমএ সালামের উপস্থাপনায় ও সাংবাদিক কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব, মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর(শ্রম) জনাব, মাশহুদুল কবির, প্রথম সচিব জনাব, নাছির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, দিগন্ত এক্সপ্রেস এর সিইও মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জনাব শাহজাহান সাজু, হাজী বাসার সরকার, এরাবিয়ান এক্সচেঞ্জ এর সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, সিআইপি এম সাখাওয়াত খান, সাবেক অধ্যাপক আমিনুল হক কাজল, কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তি জনাব, শফিকুর রহমান শফিক, হাবিবুর রহমান (হাবিব), দিদারুল ইসলাম, হাফেজ মাওলানা জনাব, ওয়ালী উল্লাহ, মো. গোলাম মোর্শেদ, মুফতি আবু তোহাসহ সাংবাদিক জিএম হাজারি, বাংলাদেশ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন সাদ্দাম, সদস্য দিদারুল ইসলাম, সদস্য এম এইচ পলাশসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন।