মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২১

আলোচনা সভা, ভোক্তা অধিকার বিষয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজে ‘ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব, মোহাম্মদ আলীম আখতার খান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ সভায় ঢাকা কলেজসহ পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। এতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ওপর প্রেজেন্টেশন দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, সিওয়াইবি ঢাকা কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার মাহমুদ, উপদেষ্টা মুজাহিদুল ইসলাম ও মো. ইকবাল হোসাইন, সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুন্না, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম মিয়াজি, বিডি জবসের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ। সভায় সভাপতিত্ব করেন সিওয়াইবি ঢাকা কলেজের সভাপতি মো. ইমরান হোসাইন।