শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর চকবাজার থানাধীন বাককুশা বাজার এলাকায় মো. মোরশেদ আলম তানিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তানিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামে। তার বাবার নাম ফিরোজ আলম।
বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।