ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশি শ্রমজীবী প্রবাসীদের নিয়ে (মালয়েশিয়ায় কর্মরত) ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছেন মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২১ জুন ২০২৫) মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তানে এক মনোরম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার জনাব, মো. শামীম আহসান।
এছাড়া দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মালয়েশিয়ান ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা অলি ইসলাম এবং বিভিন্ন রেমিটেন্স হাউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।