শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৭

উদযাপিত হলো বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

ডেইলি ক্রাইম বার্তা : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব, মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,  
অনুষ্ঠানের শুরুতে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক  পায়রা উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপনের শুভ সূচনা করা হয় এবং পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব, খন্দকার মোঃ শামীম হোসেন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল জনাব, আবু আহাম্মদ আল মামুন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, বরিশাল জনাব, মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব, মোঃ নাজিমুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) জনাব, সুশান্ত সরকার,পিপিএম, উপ-পুলিশ পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব, মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি/) জনাব, মোঃ শরফুদ্দীন, মেজর, বরিশাল ক্যাম্প জনাব, আসাদুজ্জামান প্রিন্স, স্কোয়ার্ডান লিডার, বিএএফ, রাডার ইউনিট, বরিশাল মোঃ মুবিন, সিএফও, ইউনিসেফ, বরিশাল বিভাগ আনওয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”