শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

৯টি প্রকল্প একনেকে অনুমোদন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছেন। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।
এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. জনাব, মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।