ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জের কাকালিয়া ও শাক্তা এলাকায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৮ মে) এই অভিযানে দুটি অবৈধ কারখানা সিলগালা করা হয়েছে।
অভিযানে কারখানাগুলোর সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানে দেখা যায় একটি রাস্তা দস্তা কারখানার বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে।
সাত দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রেজওয়ান-উল-ইসলাম। তাকে সহায়তা করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ও চলমান থাকবে।