শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০১

গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শেরপুরে, শেরপুর প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব”।
শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ।
সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ। আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন ও মুরাদ মিয়া প্রমুখ।