শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০১

গণহত্যার প্রতিবাদে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বসুন্ধরা শুভসংঘ যশোরের কেশবপুর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। যশোর কেশবপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে গাজায় শিশু ও নারীসহ নির্বিচারে চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ যশোর কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।