বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস বরিশালের গৌরনদীতে উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা : র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, তারুন্যের অংশগ্রহন খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপনে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান। যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যানও গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”