ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছেন মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শাকিব (২৩), হারুন (৩০), চঞ্চল (২৮), শুভ (২২), সাদ্দাম (৩০), আলম বেবী (২৫) ও ইয়াহিয়া (৫৪)।
গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জনাব, এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল বুধবার (৫ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।