সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৯

কয়েকজন নারী-শিশু উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলী খালী গহীন পাহাড়ে, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) অপহরণের খবর পেয়ে পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছেন নৌবাহিনী সূত্র।
সূত্র জানায়, অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দেশের নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে নৌবাহিনী এবং নৌবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়।