বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার ঢাকা রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনাব, এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা-ভাবনা।