সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৯

অপহরণকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহৃত বগুড়ার দুই যুবককে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে পাঁচ দিন পর উদ্ধার করেছেন পুলিশ।
টেকনাফের লেদা টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এ দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযানে মুক্তিপণের টাকাসহ তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া অপহৃতরা হলেন, বগুড়া জেলার হলিদাবগা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. সবুজ (৩০) এবং খান্দা ভিআইপি রোড এলাকার আহাম্মদ আলির ছেলে মেহেদি হাসান টিটু (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি হাসান টিটু এবং মো. সবুজ বগুড়া জেলা থেকে কক্সবাজারে আসেন। রাত ১১ টায় টেকনাফের হ্নীলা স্টেশনে পৌঁছালে পরিকল্পিতভাবে তাদের অপহরণ করা হয়।
ভুক্তভোগীদের মোবাইল অ্যাকাউন্ট থেকে মুক্তিপণের টাকা পাঠানো ছিল, যা পুলিশ শনাক্ত করে এবং তিন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ করে মুক্তিপণ সংগ্রহ করে আসছিল। আটকরা এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।