সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

পূর্নমিলনীর উৎসব গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদী উপজেলা পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের।
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তায়’। 
মাইকে কবি গুরুর এ গানটি বাঁজার সাথে সাথে পূনর্মিলনী মিলন মেলায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা সবাই হারিয়ে গিয়েছিলেন স্কুল জীবনের সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। এসময় পুরো স্কুল মাঠজুড়ে এক ভিন্নরকম আবহের সৃষ্টি হয়েছিলো। 
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের গর্বময় পথচলায় ৪৮ বছরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী এ পূনর্মিলনী উৎসব। এই উৎসবকে ঘিরে বিদ্যালয়ে বসেছিল নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। উৎসবে শামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর তারাই যেন ফিরে গিয়েছিলেন সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”