ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে চালক ফারুক হোসেনকে (৩৩) হত্যার ঘটনায় চাঁদপুরের কচুয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে চালকের মোবাইল ফোন ও অটোরিকশা।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব, মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
হত্যার শিকার চালক ফারুক হোসেন কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিরা হলো, আরিফুর রহমান (৩৫) কুমিল্লা জেলার বরুড়া থানার দেবপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে, আল-আমিন (২৪) একই জেলার চান্দিনা থানার লতিফপুর গ্রামের মিলন মিয়া বাড়ির আলমের ছেলে এবং আবুল খায়ের (৪০) একই গ্রামের মহর আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় জড়িতরা কুমিল্লা জেলার হলেও ঘটনাস্থল চাঁদপুরের অংশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, লুৎফুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।