সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২

কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর মালিবাগে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।