শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশের নেয় ফুলের শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন লক্ষ্মীপুরের স্বর্বস্তরের মানুষ। অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা।
ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
শুরুতেই শ্রদ্ধা জানান লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জনাব, রাজিব কুমার সরকার, এরপর পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, পৌর প্রশাসক জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।