শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৮

একজনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইকের ধাক্কায় কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় ইশরাত জাহান লাবনী (৪০) নামে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান লাবনী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার।
তিনি কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মেয়ের সঙ্গে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় মজমপুর থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর পরই তিনি মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত আহত এক নারীকে হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।