বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭

দেড় লাখ ছাড়াল স্বর্ণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সব থেকে ভালো মানের (২২ ক্যারেটের) এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।