শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৭

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্ঘটনা দেখতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের উপকণ্ঠে বাইতুল আমান এলাকায় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী লোকাল ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।
আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যায়নি এবং তার নাম পরিচয় জানা যায়নি।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, যুবকের পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।